কবিতা

জীবিত লাশের কথা

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ০০:১২

সাত্রিশ 
এরা পদলেহী বজ্জাত দুর্বৃত্ত চোর চাল্কিবাজ নেতা তরমুজ
এই সব পরগাছা বড় বেশি ভালোবাসে বিলাসিতা ভুঁড়িভোজ
হাজার লক্ষ অথবা কোটি টাকা দিয়ে এক কাপ কফি মদ কেনে
মুনাফার পিছে পড়ে মগ্ন থাকে পৃথিবী দখল বাজার বণ্ঠনে

মাটির উপরে যেথা মানুষো চরে তারা চায় সেখানে বাজার 
সমাজ ও মনÑ ল্যাঠা যতো হোকÑ হয়ে উঠে উৎস মুনাফার        
একটি বালিশ দ্বিতলে তোলার ভুঁয়া খর্চা হাজার কয়েক টাকা 
কাজ না করে কাজের মূল্য তোলা ব্যাংক বোমালুম হয়ে পড়ে ফাঁকা

পদলোভ থেকে অর্থলোভ বেশি সব কীছু বেচা কেনা করে বাঁচে 
এরা জগৎ শেঠের বিচি সিংহাসন বেচে দেয় ক্লাইভের কাছে
ক্লাইভের সাথে ষড় করে শেঠ বলেছিল, ‘ এক এমন নবাব
গদিতে বসাবো আমাদের জি হুজুর হবে তার নাহিক জবাব’ 

সমাজ সংসার জাহান্নামে যাক পুঁজি সুন্দরীর চেরাপুঞ্জি চাই 
বদের বাষট্টি টাকা এই জগতের গুরু টাকা ছাড়া কেউ নাই \ 
[সুনামগঞ্জ \ ২৭ সেপ্টেম্বর ২০২৬] 

 আটত্রিশ \ 
যৌথপুঁজির প্রভুর সঙ্গে ষড় করে তারা বলেছিলো, ‘জি হুজুর 
দাস বসাবো গদিতেÑ কের্দারিশ্মা আচানকÑ তার হবে না কসুর’
পণ্ডববর্জিত এই দেশে চুদুরবুদুরি কীছু শ্রেণিতুতু ভাই 
চুষুন্ডি চুতিয়া হয়েছিলো খাড়া ক্লাইভের পাশে পাবন্দ তারাই 

আজও আছে বিদেশির তাঁবেদারÑ ছিলো গত দু’শ সত্তর বছরÑ
জগৎ শেঠেরা ফিরে আসে ভিন্ন ভিন্ন মুখ মুখে মুখোশ সুন্দর
ফিরে আসে বার বার গাঁড়মারা রাজনীতি করে করে সাবোতাজ 
নতুন দিনের ডাকে ব্যান্ত্রাবাজ হয়ে নৃত্য করে উন্মুত্ত সমাজ

জনতা মাতাল পান করে নুতন বোতলে পুরাতন মালপানি  
জুচ্চুর—চোরের চক্র চলায় দেশ চুটিয়ে চলে গাদন প্যাঁদানি
গণভোটের অনেক গুণ সিংহাসনে বসে বিলক্ষণ মেক্লেচেলা  
দেশ হয় সাত সমুদ্দুর তেরো নদী পারে ধন পাচারের নালা 

না দেখা হাতের ইঙ্গিতে জবাবদিহিতা নিতুই নির্বাসনে যায় 
জগৎ শেঠেরা আছে আছে বণিকতন্ত্র চৌদিকে সেনা পাহারায় \ 
[ সুনামগঞ্জ \ ৭ অক্টোবর ২০২৬]
  
\ উনচল্লিশ\ 

মানবিকতার মুখের আদলে ফিরে ফিরে আসে হিল্লে বজ্জাতের
জবাবদিহিতাবিহীন ক্ষমতা ঘাড় ধরে নাম ভুলায় বাপের
আইনের মারপ্যাঁচে নিষেধের কের্দারিশ্মা খুব বাড়ে দিনে দিনে  
বিচার হয় না তাই আপরাধ বাড়ে গুণেমানে আর পরিমাণে
 
পুঁজি সে বুঝে মুনাফা মানুষ বুঝে না বুঝে ছুরিকা মুগুড় বোমা 
মানুষেরে গুঁড়িয়ে বানায় চলিষ্ণু বাজার তাতে নেই কোনও ক্ষমা
পুঁজি তার নেই নৈতিকতা প্রয়োজনে যুক্তি সত্য নিজেই বানায়
সমাজের রন্ধে্র রন্ধে্র আইনের ফাঁকে তাই বাড়ে অবাধে অন্যায়

শুনি ফাঁকিস্থানে যতো অন্যায় করে মার্কসের ভাবশিষ্য কমিনেরা 
শুনি আ.লীগ আমলে বঙ্গে অন্যায়ের হোতা বিএনপি ও জামাতেরা 
ইদানিং শুনি আ.লীগ আবার পেয়ে গেছে অন্যায়ের ঠিকেদারি
চুটিয়ে সন্ত্রাস চলেবল কারবার করে মুনাফার কারবারি 

দিনে দিনে বিপদ অবশ্য বাড়ে মেনে না নেয়ার নত না হবার 
 বঙ্গালখণ্ডে জনতা মানে অরাষ্ট্রিক নামানুষ নেই ঠিকানার \ 
সুনামগঞ্জ \ ৮ অক্টোবর ২০২৬

সম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার