সীমান্তে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৯:০২

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে। রবিবার ভোররাতে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে বিজিবি। 

 

 


এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)—এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির  জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার