৬ লাখ ৭২ হাজার টাকার অ‘বৈ‘ধ ভারতীয় বিড়ি জ‘ব্দ

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৯:০৩

ডিবি অভিযানে আটক ১

বিশ্বম্ভরপুরে বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ১ লাখ ৬৮ হাজার শলাকা অবৈধ শেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় হযরত আলী (১৯) নামে একজনকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন পালিয়ে যায়।

 


রবিবার সকাল ৯টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার উল্লাসনগর গ্রামে পলাতক আসামি বিল্লালের বসতঘরের পূর্ব পাশে সামনের উঠানে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার একটি দল বিশ্বম্ভরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে হযরত আলীকে আটক করা হয়। আটক হযরত আলী তাহিরপুর উপজেলার বিন্নাকুলি গ্রামের দুকু মিয়ার ছেলে।

 


এ ঘটনায় মো. বিল্লাল হোসেন (২৬), বাবুল (২৮) ও মো. জলিল (৩৮) পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মোট ১ লাখ ৬৮ হাজার শলাকা বিড়ি জব্দ করা হয়। প্রতিটি শলাকার আনুমানিক মূল্য ৪ টাকা হিসেবে জব্দ করা বিড়ির বাজারমূল্য ৬ লাখ ৭২ হাজার টাকা।

 


জেলা গোয়েন্দা শাখা সূত্রে আরও জানা যায়, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেলা গোয়েন্দা শাখা, সুনামগঞ্জের অফিসার ইনচার্জ স্বাক্ষরিত ফ্ল্যাশ রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার