কবিতা

জীবিত লাশের কথা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৭

বারো 
‘বিবিধের মাঝে দেখ মিলন মহান’ কবিমন্ত্রের ব্যর্থ চাগাড় 
কবিহস্তে পদ্যতাড়ি ভরা হাঁড়ি রাজনীতি অস্পৃস্য কাব্যসভার
রাজনীতি হীন রাজনীতি প্রিয় বেশি কবিতা বিবির প্রেমিকের 
পুঁজির দালালি করা প্রাতিস্বিক পেশা বুদ্ধিজীবী কবি লেখকের 

বুদ্ধিজীবী মানে মেফিস্তোফেলিস—চেলা মর্তে্য স্বর্গসুখের সন্ধনী
বগলদাবা সুন্দরী নিয়ে খাও দাও দিনে রাতে ফলাও মস্তানি 
শ্রেণিস্বার্থ নিয়ে রাজনীতি আজ ভাষণের তরবারি তারে ধিক  
প্রজাতন্ত্রে প্রজারা অন্ত্যজ আজ রাজ্যহারা নেই ঠিকানার ঠিক      
       
শ্যামল শ্রীভূমি বঙ্গে জন্ম ভাগ্য তারে মানি রোদজ্যোৎস্নাস্নাত ঘর 
নিত্য বাড়ে ঋণ মাথার উপর চক্র ঘুরায় লগ্নি পুঁজির চর
বঞ্চনা প্রতারণার মন্ত্র কচ্ছপাড়ে সদা খাণ্ডবাগ্নি রাখে জে¦লে
নতুন বঙ্গের স্বপ্ন নৃত্য করে যতো কৃষকের জীবন্ত কঙ্কালে 

এখন সময় ভালো নয় বেঁচে থাকা মানে  আত্মবিক্রি পণ্যায়ন 
অশ্রেণিক অসহিংসু জীবনের স্বপ দেখা বাতুলতা কেবলম \       

 

 


তেরো 
কজন বাদে সকলে গ্রস্ত উৎপাতে বানভাসি জপে ইষ্টনাম   
অনাচার অবিচার অনিবার্য বটে পুঁজিপুষ্ট সমাজের কাম 
এখন নষ্ট সময় চোরচক্র মাফিয়ার চলে রাজত্ব শাসন
পুণ্যার্জনে শান্তি সন্ধানীর শান্তি যতো গিলে খায় স্বৈরতা শোষণ

চাই চাই সব চাই পৃথিবীর ভিতর বাহির ভূগোল আমার 
সব কীছু ব্যক্তিগত জমি কল কারখানা রাষ্ট্র উৎস ক্ষমতার 
অপার্থিব বচনের মোহগর্তে নিমজ্জিত বিশে^ দড় পার্থিবতা 
সত্যের মুখোশ পরে মিথ্যা দর্পভরে পথ মাপে নেই বন্ধুরতা 

প্রতিশ্রম্নতি জন্মমাত্র প্রতারণা অগ্নিকুণ্ড আশায় ভরসা নাই 
আকাশ বাতাস দেশ রাজনীতি মানুষের মন পুড়ে হয় ছাই
 নিভে না আগুন নিভানোর জল নাই মনপবনের নাও পুড়ে  
দিনে দিনে নৈতিকতা পুড়ে ছাই ধরা ভরপুর ছেঁছড় ও চোরে    

মতাদর্শী কুশায়ার তলে চলে রাজনীতি চক্রান্ত খুন লুণ্ঠন
দেশে দেশে চাপ সামরিক আগ্রাসন পুক্ত করে পুঁজির আসন \

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার