কবিতা

জীবিত লাশের কথা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৮

পনেরো 
বৈরী ও বিরুদ্ধ পৃথিবীতে মানুষের কর্ম তার মর্মার্থ হারায় 
যুদ্ধাতঙ্ক হরে মানবিকতার প্রাণ নৈঃসঙ্গের দেয়াল দাঁড়ায়
দিনে দিনে মানুষের সংখ্যা বাড়ে মনে তার ততো বাড়ে না পিড়িতি 
মানুষের ভিড়ে মানুষেরা একা একা ঘুরে নেতানিয়াহুর পুত পুতি   

একা একা বাঁচা নয় বাঁচা মানে বাহুপাশে বাঁধা প্রিয় মন্দানিলা
পিড়িতির ফিতা দিয়ে বাঁধা প্রিয় পুরুষের বুকে প্রমিলার লীলা 
পিড়িতির শত্রু পুঁজি পিড়িতি মহার্ঘ্য পণ্য মহান মুক্ত বাজারে 
তনু দিয়ে তনু নয় অর্থ দিয়ে কিনে নিতে হয় পিড়িতি প্রিয়ারে

মুক্ত বাজারে কোথাও মুক্তি নেই বাণিজ্যিক সহিংসতা তার সার
চৌদিকে কুবেরপুজা ঘুস চাঁদা গুম খুন ছিনতাই দিয়ে দিন পার   
দাও দাও খাই খাই ট্রাম্প চলে লুণ্ঠনের দার্শনিক নীতি মেনে
ইউনুসের মতো বিশ^জুড়ে তার শিষ্য মান্য করে তারে প্রাণপণে 

ইরান ভেনিজেুয়োলা অথবা বঙ্গে কামড় মারে ধারদন্ত পুঁজি
দাসখত লিখে দিতে নোবেল বিজয়ী বীর বটে তো কাজের কাজী \ 

ষোল 
বেঁচে থাকা কাকে বলে বহু বহু দিন আগে বেমালুম গেছি ভুলে 
কালের কণিকাগুলি ইতিহাস হয়ে শুয়ে আছে স্মৃতির ভাড়ালে
মহাজাগতিক কালে নেই কোনও নির্বিরোধ নিরিবিলি বেঁচে থাকা
লোকেরা মারে না লোক এমন জীবন পেতে ভবে হতে হবে একা 

অথচ একা যায় না বাঁচা একা একা হয় না তো মানবসমাজ 
প্রকৃতিতে মানুষ বাঁচিয়ে রাখে সৃষ্টিশীল মানুষের বহু কাজ
কাজ ছাড়া মানুষের সক্ষমতা প্রতিভার কোনও হয় না বিকাশ 
শ্রম ছাড়া বেকার মানুষ কীছু নয় সে তো মানুষের জিন্দা লাশ 

এই জীবিত লাশেরা জবর ক্ষমতা রাখে পৃথিবীকে দিনে দিনে 
খণ্ড খণ্ড করে গড়ে ইতিহাস দক্ষ তারা মিথ্যা পৃথিবী সৃজনে
এই মৃত বস্তুময়তাকে মেরে মানুষেরা পাবে মানুষী জীবন
মানুষের এক লক্ষ্য নির্ধারিত আছে মানবীয় প্রকৃতি অর্জন    

মানুষ জনন করে মানুষেরে সযতনে করে লালন পালন
দ্বিবিধ জননে মগ্ন মানুষেরা পৃথিবীতে করে জীবন যাপন \

 

 

সতেরো 
মানুষেরা ব্যস্ত আজীবন আর্থিক জৈবিক এই দুই উৎপাদনে 
কাজ করে শ্রম দেয় এইভাবে মানুষেরা ব্রতী সম্পদ সাধনে
শ্রমে সম্পদ হয় সে সম্পদ উদ্বৃত্ত হলে পর হয় আত্মসাৎ 
ব্যক্তির ভাড়ালে জমে জমে পুিঁজ হয়ে করে ধনী নির্ধনে তফাৎ 

কালে কালে বহু কলে কীছু লোক হয়ে গেছে এই সম্পদের চোর
শ্রম করে পণ্যমানবেরা ভবে মজদুর নামে হয়েছে ফতুর
গোটা পৃথিবীটা ধনী ও গরিব এই দুই ভাগে হয়ে গেছে ভাগ
দিনে দিনে জনে জনে বাড়ে কেবলম পুঁজি হাতানোর অনুরাগ

সম্পদের লোভ যতো বাড়ে মানুষের মানবতা কমে ততোধিক 
বিমানবিকতা জনতার মনে জমে জমে উধাও মুক্তি আত্মিক
তাই বন্দি হয়ে গেছে কিতাবের ভাঁজে মানবত্ব ন্যায় ধর্ম নীতি
জমিদার দানবিক হয়ে গেছে কামেকাজে যতো উপেনের প্রতি
 
ট্রাম্প পুতিনের চেলাচামুণ্ডারা হয়ে গেছে আজ নব্য জমিদার
প্রত্যক্ষ চুরি চামারি ছেড়ে পরোক্ষে জুড়েছে কর্পোরেট কারবার \

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার