প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ২৩:১৪
ক্লান্ত পিঠে চাবুকের দাগ, দগদগে ঘা
চোখে অনাহারের ছায়া,
নিষ্ঠুর এই নগরে, নেই কোনো মায়া।
হাড়ভাঙা খাটুনিতে ক্ষয়ে যায় শরীর
দুর্বল শরীরে বাসা বাঁধে, রোগ জরা ব্যাধি
ডাক্তার নাই ওষুধ নাই, মেহনতিরা মরে ধুকে ধুকে।
মালিকের জুতো আর গালি সয়ে,
যায় যে জীবনের বেলা,
মানুষ হয়েও পশুর অধম,
এ যেন এক করুণ অবহেলা!
জীর্ণ কুঠিরে কেবলি, ক্ষুধার নিরব কান্না
শিশুরা কাঁদে মায়েরা কাঁদে, শূণ্যথালা মেঝেতে
এক মুঠো ভাতের আকুতি, শূন্য মাটির পাতে।
রক্ত চুষে গড়ে ওঠে ধনীদের অট্টালিকা,
মেহনতি ওই বঞ্চিত মানুষের বুকে জ্বলে
শুধু ব্ঞ্চনার অগ্নিশিখা।
তবে জেনে রেখো শোষকের দল,
এই দিন ক্ষয়ে যাবে,
রক্তের এই ঋণ চড়া সুদে
চুকাবে মেহনতিরা একদিন
ছিঁড়বেই তারা শৃঙ্খল সব
ভাঙবে জুলুমের হাত,
ঘামের চাদর ফুঁড়ে আসবেই সুদিন
নতুন দিগন্তে, সাম্যের নতুন প্রভাত!
০৬/১১/২০২৬ ইং
উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন